1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

৭ দিনের সাধারণ ছুটির খবর ঠিক নয়: মন্ত্রণালয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে ‘৭ দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।

এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।

নিউজ স্ক্রলটি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছর দেশে করোনা সংক্রমণের পর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোঘণা করা হয়েছিল। সেই ছুটি কয়েক দফা বাড়িয়ে চলে টানা ৬৬ দিন।

আর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথাও রয়েছে। তবে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys