মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ভারত থেকে এলো ৬০০ টন কাঁচা মরিচ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক: দুই দিনে যশোরের শার্শার বেনাপোল দিয়ে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

দেশে কাঁচা মরিচের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে জোগান দিতে এই আমদানি করা হচ্ছে। ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচ দিন। সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০ ট্রাকে এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

 

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। শুল্ক কর পরিশোধ করে আগেই মরিচ বোঝাই এসব ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys