শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বর্ষপূর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির বর্ষপূর্তি আজ। গত বছরের এইদিনে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। এরপর দফায় দফায় সময় বাড়িয়ে এখনও চলছে সেই ছুটি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু: গণশিক্ষা প্রতিমন্ত্রী
গত বছর জুন থেকে আস্তে আস্তে সব কিছু খুলে দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে অটল থাকে সরকার। তবে বন্ধের এ সময় অনলাইন, সংসদ টিভি, বেতারসহ বিভিন্ন ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাস চলমান ছিল।

মাঝে সংক্রমণ কমে আসায় আগামী ৩০ মার্চ থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কিন্তু ইতোমধ্যে সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় সেই তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চিয়তা দেখে দিয়েছে। নতুন করে করোনায় মৃত্যু ও শনাক্তের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করেছে।

তবে ঘোষিত তারিখের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সব ধরনের প্রস্ততি শেষ করতে তোড়জোড় চালাচ্ছে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys