বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুশান্তের মৃত্যু: অভিযুক্ত রিয়াসহ ৩৩ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। মাদক আইন বিষয়ক আদালতে শুক্রবার (০৫ মার্চ) চার্জশিট জমা করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।সেখানে রিয়া চক্রবর্তী-সহ আরও ৩৩ জনের নাম রয়েছে। সেই সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ান লেখা হয়েছে।
১২ হাজারেরও বেশি সংখ্যক পৃষ্ঠার চার্জশিট ফাইল করা হয়েছে। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পর থেকে তোলপাড় শুরু হয়ে যায় ভারতজুড়ে। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে ৩টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়।

গত আগস্ট মাস থেকে মাদক সংক্রান্ত মামলা শুরু করে এনসিবি। এর জের ধরেই একাধিক বলিউড তারকা এনসিবির নজরে চলে আসেন। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালেরও বয়ান রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys