বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

যশোরের অভয়নগরকে ‘রেড জোন’ ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

বাসস

যশোরে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮০ জন। এ পরিস্থিতিতে যশোর সদর এবং অভয়নগর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১ জুলাই থেকে ৯ জুলাই এই ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রিতম চক্রবর্তী বলেন, বর্তমানে হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ২ জন। রোগীদের চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাই প্রয়োজনে হাসপাতালের ‘রেডজোন’ ব্যবহার করা হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েই চলছে। সেজন্য সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys