1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শ্রীমঙ্গলে হলো সিলেটের প্রথম টেস্টটিউব বেবি সেন্টার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: শ্রীমঙ্গল উপজেলায় প্রতিষ্ঠিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টার সিলেট বিভাগে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে বেবি জন্মের উদ্যোগ হাতে নিয়েছে। যার ফলে ভারতে গিয়ে বন্ধ্যাত্বের যে চিকিৎসা পাওয়া যায় সেই মানের চিকিৎসা এখন থেকে কম খরচে বাংলাদেশের শ্রীমঙ্গলে পাওয়া যাবে।

স্পেশালাইজড হসপিটাল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের কনফারেন্স হলে গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক দীপশিখা ধর।

এ সময় প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা গাইনি বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল জানান, এটি সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব চিকিৎসার প্রতিষ্ঠান। সন্তানহীন মা-বাবাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি এ টেস্টটিউব বেবি সেন্টার প্রতিষ্ঠা করেছেন। যেসব নারী ও পুরুষ সন্তান জন্মদানে অক্ষম তাদের আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে স্বল্প খরচে আড়াই থেকে তিন লাখ টাকার ভেতরে এ পদ্ধতিতে টেস্ট টিউব বেবি জন্ম দেওয়া যাবে।

এ উপলক্ষে শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. নিবাস চন্দ্র পাল, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং তার স্ত্রী দীপশিখা ধর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দীপশিখা ইনফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ডা. নিবাস চন্দ্র পাল বলেন, সিলেট বিভাগে প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব চিকিৎসায় সূতিকাগার হিসেবে ২০১২ সালে যাত্রা শুরু করে আমাদের প্রতিষ্ঠানটি। চলতি বছর অর্থাৎ ২০২০ সালের নভেম্বরে অত্যাধুনিক আইভিএফ (ইন ভিটরো ফার্টিলেশন) ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ভারতে গিয়ে ইনফার্টিলিটি’র যে চিকিৎসা পাওয়া যায় তা এখন থেকে বাংলাদেশের শ্রীমঙ্গলেই পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys