শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হচ্ছে ২৮ অক্টোবর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারো শুরু হতে যাচ্ছে ফ্লাইট চলাচল।

কভিড-১৯ মহামারির কারণে গত প্রায় আট মাস দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট যোগাযোগ বন্ধ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভো এয়ার-তিনটি বাংলাদেশি এয়ারলাইনস সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, স্পাইসজেট ও গোএয়ার-পাঁচটি ভারতীয় এয়ারলাইনস প্রতি সপ্তাহে একইসংখ্যক ফ্লাইট চালাবে।

বিমান ঢাকা-দিল্লি-ঢাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা রুটে, ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই এবং নভো এয়ারের ফ্লাইট ঢাকা-কলকাতা-ঢাকা রুটে পরিচালনা করার কথা রয়েছে। অন্যদিকে উল্লিখিত পাঁচটি ভারতীয় এয়ারলাইনস ঢাকা-দিল্লি-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-চেন্নাই-ঢাকা এবং ঢাকা-মুম্বাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

গত ৯ অক্টোবর বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দেয়

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys