শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কুলাউড়া মডেল হাইস্কুল প্রতিষ্ঠায় মতবিনিময়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার দক্ষিন ছাতগাও এলাকায় ‘কুলাউড়া মডেল হাইস্কুল’ প্রতিষ্ঠাকল্পে বৃহস্পতিবার দুপুরে সর্বস্তরের জনতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব করিম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য এবাদুর রহমানের পরিচালনায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক। অন্যান্যের মধ্যে স্কুল প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম,বিশিষ্ট সমাজসেবী মোতাহির আলম চৌধুরী,রাজানুর রহিম ইফতেখার,আব্দুল মোহিত,আব্দুস সহিদ,সাংবাদিক সেলিম আহমদ ও নাজমুল বারী সোহেল,স্কুলের পরিচালক মন্ডলীর সদস্য সুয়েব আহমদ,সাদিকুর রহমান,আব্দুল জব্বার,জিল্লুর রহমান, সামসুদ্দিন বাহার, সুরমান আহমদ প্রমুখ। সভায় নব-প্রতিষ্ঠিত স্কুলে ভর্তি কার্যক্রম শুরু ও নতুন বছরের ১ জানুয়ারী থেকে সরকারী বিধি-মোতাবেক ক্লাস কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys