1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সৌদি থেকে দেশে ফিরলেন ৪১২ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকে পড়া সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১২ জন বাংলাদেশি।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত করা হয়। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনে সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে

এদিকে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys