1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভারত থেকে ফিরলেন ১০৯০ বাংলাদেশি, থাকবেন ‘হোম কোয়ারেন্টিনে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২০

নিউজ ডেস্ক: বেনাপোল দিয়ে গত ৪ দিনে ভারত থেকে ১০৯০ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনা উপসর্গ না থাকায় তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়নি বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। তাদের যার যার বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. মহাসিন উদ্দিন জানান, গত ৪ দিনে কারো দেহেই করোনা উপসর্গ পাওয়া যায়নি। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে কর্তব্যরত মেডিকেল টিম প্রতিটি যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করে ছাড়পত্র দিচ্ছেন।

গত ১৪ মে ২৩৫ জন, ১৫ মে ২৭০ জন, ১৬ মে ৩৭৫ জন ও ১৭ মে ২১০ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়া বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, যাদের শরীরে করোনা উপসর্গ থাকবে না তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে না। যাদের উপসর্গ পাওয়া যাবে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে। ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।

গত ১৩ মে সরকারি আদেশে জানানো হয়, করোনা উপসর্গ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের দেহে করোনা উপসর্গ পাওয়া যাবে তাদেরই সরকারি হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys