শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এসএসসির ফল ঘোষণা এ মাসেই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২০

নিউজ ডেস্ক: চলতি মাসেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ডাক বিভাগ আমাদের সাহায্য করছে। বিভিন্ন অঞ্চল থেকে ওএমআর শিটগুলো বোর্ডে আনতে তারা সহায়তা করছে। তাই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, এ মাসেই এসএসসির ফল ঘোষণা করব।

অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে গতানুগতিক ধারায় ফল প্রকাশ করায় কোনো সমস্যা হবে না বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি।

এসএসসির ফর প্রকাশের পর কলেজে ভর্তির কার্যক্রমও শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড সেই প্রস্তুতি নিচ্ছে।

গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys