সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নতুন দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

ইয়ারা যোহারীন

 

আজ নতুনের আহবানে
সাড়া দিলাম ঘরে থেকে

হয়নি আজ মঙ্গল শোভাযাত্রা
লোকালয়ে মিলেনি মেলা
খোঁপায় পরিনি বেলীফুল
তবুও ভালবাসতে হয়নি ভুল।

বহুদিনের গ্লানি জরা মুছে
নতুন সাজে সাজবে ধরা
সে ধরনীর বুকে বেঁচে থাকার
জাগে আশা।

মঙ্গল দীপ জে¦লে তাই
নতুন দিনের স্বপ্ন বুঁনে যাই
ঘর ই আমার মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডা
কারো কাছে সাধের বারামখানা
ঘর ই স্বর্গ, খুলেছি মানবতার জানালা;
অন্তরে এঁকেছি আগামীর আল্পনা!

হারিনি যুদ্ধে হয়নি পিছপা দেখে কালো থাবা
ঘরে ঘরে গড়েছি দূর্গ বাজছে দামামা
য্দ্ধু চলছে পঞ্চইন্দ্রিয়ের সাথে
বিবেক করছে হাহাকার !!

রৌদ্রপ্রকৃতির আধিপত্যে বাজছে ঝংকার
তান্ডবলীলায় মহাকাল ঢোল বাজায়
তালের ইশারায় নৃত্যে মাতে মন সুখ প্রার্থনায়
নতুন শিশু নতুন ধরায় জীবনের গান গায়
পরিশুদ্ধ পৃথিবী এবার একসাথে গলা মেলায়
এসো হে বৈশাখ! এসো এসো !!……

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys