মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সিলেটের সব স্থানীয় পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে সিলেটের সব স্থানীয় পত্রিকার প্রকাশনা বৃহস্পতিবার থেকে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন দৈনিকগুলোর সম্পাদকরা।

মঙ্গলবার রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys