মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ১০ কুকুর দিল ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীকে মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম এমন আরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতের সেনাবাহিনী। বুধবার দুপুর ১২টায় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো হস্তান্তর করেন।

কুকুরগুলো গ্রহণের পর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, এই কুকুরগুলো মাদক ও অপরাধী শনাক্ত করতে সক্ষম। বাহিনীর কাজে এগুলো নতুন মাত্রা যোগ করবে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্বিতীয় চালানের ১০টি কুকুর বাংলাদেশে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে প্রথম চালানে ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল। এবার দ্বিতীয় চালানে আরও ১০টি কুকুর উপহার দিলেন তারা। খবর ইউএনবির।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys