মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ নিয়ে যা জানালেন ম্যাক্রোঁ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি উড়িয়ে না দিলেও এক্ষেত্রে সংঘাত বৃদ্ধির ঝুঁকির বিরুদ্ধে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনার পর রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের কাছে যুদ্ধবিমান পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যাক্রোঁ বলেন, এক্ষেত্রে ‘নীতিগতভাবে কিছুই বাদ দেয়া হয়নি।’

ম্যাক্রোঁ আরো বলেন, এ ক্ষেত্রে যে কোনো অস্ত্র সরবরাহে ‘ফরাসি সশস্ত্র বাহিনীর সক্ষমতা কোনভাবেই দুর্বল হবে না।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয়রা ‘এ মুহূর্তে যুদ্ধবিমানের জন্য কোনো অনুরোধ জানায়নি।’

ডাচ রাজনীতিবিদরা সম্প্রতি ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর ধারণা দিলেও রুটে এ ব্যাপারে ম্যাক্রোঁর মতো সতর্ক মন্তব্য করেন।
ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে কোন বাধা নেই। তবে এটি হবে একটি বড় পদক্ষেপ।’

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবেন না এমন কথা বলার একদিন পর ফরাসি ও ডাচ নেতা তাদের এমন মন্তব্য ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি চান, পশ্চিমারা রুশ সেনাদের প্রতিহত করতে কিয়েভকে সাহায্য করতে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান পাঠাক। খবর: বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys