1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রবাসী ৭ পরিচালকের জামিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সাত প্রবাসী পরিচালকের জামিন মঞ্জুর করেছেন মাগুরার আদালত। আজ এই সাত পরিচালককে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন বলে মানবজমিনকে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী শফিকুজ্জামান বাচ্চু। তিনি জানান কোনো শর্ত ছাড়াই আদালত জামিন দিয়েছেন। বৃহস্পতিবারই কারাগারের প্রক্রিয়া শেষে তারা মুক্ত হবেন। তিনি বলেন, মামলা চলমান আছে, আইনী প্রক্রিয়ার মাধ্যমেই তা নিষ্পত্তি হবে।

জামিনপ্রাপ্তরা হলেন সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা জামাল মিয়া ও তার ভাই কামাল মিয়া, বিশ্বনাথের আবদুল আহাদ ও তার ভাই আবদুল হাই, ছাতকের জামাল উদ্দিন ও শাহজালাল উপশহরের আবদুর রাজ্জাক ও আব্দুর রব। তাদের মধ্যে জামাল মিয়া কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বাকি সবাই পরিচালক।
গত ২১শে সেপ্টেম্বর মতিঝিলে হোমল্যান্ড ইন্সুরেন্সেরর প্রধান কার্যালয় থেকে এই সাত পরিচালককে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে মাগুরায় তাদের বিরুদ্ধে করা মামলায় এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। তবে কোম্পানীর বর্তমান চেয়ারম্যান এবং এমডিকে বাইরে রেখে প্রবাসী পরিচালকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে প্রশ্ন দেখা দেয়। তাদের গ্রেপ্তারের পর তোলপাড় শুরু হয় দেশে বিদেশে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys