সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

লিবিয়ায় ৫ শতাধিক বাংলাদেশি আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে লিবিয়া পুলিশ। তারা অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। লিবিয়ার মিসরাতা জেলা থেকে তাদের আটক করা হয়ে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল–আহরার।

এ বিষয়ে লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান জানান, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনের সঙ্গে কথা বলেছে। সেখানে আরও বাংলাদেশি আছে।

দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছি।

এদিকে, একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জাহাজে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে ৫৪২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে রোববার জানিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, আটককৃত অভিবাসীদের বেশিরভাগই মূলত বাংলাদেশের নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys