1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

২০ লাখ শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে দেশের বাইরে ৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪২ জন শিক্ষার্থী।

এবার এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৮৭ হাজার ৫৫৪ জন কম। যদিও বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র সংখ্যা। ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নিয়েছেন ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। পরীক্ষায় অংশ নিয়েছে আট লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী এবং সাত লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র।

এদিকে সোমবার পরীক্ষা শুরুর আগে রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবুও অপপ্রচারকারীরা প্রশ্নফাঁসের গুজব রটাচ্ছে। এসব অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক। এবার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামীতেও হবে না।’

প্রসঙ্গত, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে সোমবার। সকাল ১০টায় শুরু হয়ে প্রতিদিন পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।

চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেলেও বাড়েনি শিক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। যার মধ্যে ছাত্রী আট লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নিচ্ছে এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরীক্ষা একদিন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys