1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালি যাওয়ার পথে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় মিলেছে। আজ রোববার রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৫ জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই ছিল বাংলাদেশি। এর মধ্যে সাত বাংলাদেশি ঠান্ডাজনিত রোগে নৌকাতেই মারা যায়।

ইতালি দূতাবাস উদ্ধার হওয়া অভিবাসীদের সঙ্গে কথা বলে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।

রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ধরনের কাগজপত্র না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছানো অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের তথ্য পাওয়া গেছে।

দূতাবাস কর্তৃপক্ষ আরও জানান, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এদিকে, ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫ জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys