বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পূর্বাচলে বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: আগামী ১ জানুয়ারি বাণিজ্য মেলার স্থায়ী কেন্দ্র রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মেলা আয়োজনের প্রস্তুতি নিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বাণিজ্য মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান এ ব্যাপারে বলেন, চিঠি দিয়ে পূর্বাচলে বাণিজ্য মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কনসেন্ট পেয়েছি, আমরা এখন প্রস্তুতি শুরু করব। তিনি বলেন, গত বছর আমরা করোনাভাইরাসের জন্য মেলা আয়োজন করতে পারিনি। এ বছরও আমরা বাণিজ্য মেলা আয়োজন করতে পারব কি পারব না, সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান আরো বলেন, করোনা পরিস্থিতি কিছুটা নিয়তন্ত্রণে রয়েছে। তাই আমরা আশা করছি, এ বছর বাণিজ্য মেলা হবে। এখন আমরা মেলা আয়োজনের জন্য পরিকল্পনা করব।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলানগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। তবে করোনা পরিস্থিতির কারণে চলতি বছর বাণিজ্য মেলা হয়নি। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys