বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

৫ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক শাহজালালে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে শনিবার ভোর ৪টার পর থেকে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া অনুকূল হওয়ায় সকাল ৯টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াহিদুর রহমান বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় ভোর সাড়ে ৪টার পর থেকে শাহজালালে কোনো বিমান অবতরণ করতে পারেনি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসায় সকাল ৯টার কিছু আগে থেকে বিমান উঠানামা শুরু হয়।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণে বিঘ্ন ঘটে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys