মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

১৭ মার্চ থেকে বাজারে আসছে ২০০ টাকার ব্যাংক নোট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বাজারে আসছে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জনদিনটিতেই দেশে প্রথমবারের মত ২০০ টাকার নোট বাজারে আসছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ১৮ মার্চ থেকে নতুন এই নোট অন্যান্য ব্যাংক নোটের মত দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে আরও জানা গেছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys