1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রেমিট্যান্সে পালে সুখবর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের পালে সুবাতাস লেগেছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই দেশে ৯৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০১ কোটি ১৭ লাখ টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান জুলাইয়ের দুই সপ্তাহে দৈনিক গড়ে ৭ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৭৭১ কোটি টাকার বেশি। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চলতি মাসের প্রথম ১৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৭২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৯৪ লাখ ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮২ কোটি ৫১ লাখ ডলার আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।

এর আগের মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল দেশে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য, ব্যাংকিং চ্যানেল নিরাপদ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি বিদেশে গেছেন। তারা বৈধপথ ব্যাংকিং চ্যানেলে আয় পাঠাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys