1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর আফতাবনগরে ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‌্যাব। তাদেরকে বিদেশে পাচার চেষ্টার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রকিবুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে আফতাব নগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসার ৪ তলায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এসময় প্রতারক চক্রের সদস্য কবির হোসেন ও ইমরানকে আটক করা হয়। কবিরই বাসাটি ভাড়া নিয়েছেন। কবির একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন বলে র‌্যাবকে জানিয়েছেন।

সূত্র জানায়, রোহিঙ্গা নারীদের বিদেশে পাচারের উদ্দেশে এখানে আনা হয়। পার্সপোট অফিসের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে তাদের বাংলাদেশি পার্সপোটও তৈরি করা হয়েছে। তাদেরকে সড়ক পথে ভারত হয়ে মালোশিয়ায় পাচার করা হতো বলে জানান র‌্যা-৩ এর পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys