1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

সেনাবাহিনীতে ইঁদুর নিয়োগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

নিউজ ডেস্ক: পৃথিবীর অন্যান্য প্রাণিকূল কোনো না কোনো সময় মানুষের কাজে লাগে। ছোট্ট ইঁদুরও বাদ যায় না। গবেষণার কাজে ইঁদুরের ব্যবহার অনেকেই জানি। কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ! শুধু নিয়োগ নয়, দেয়া হয় ভালো কাজের জন্য স্বর্ণপদকও।

কম্বোডিয়ায় গৃহযুদ্ধের সময় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়। ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত দেশটির স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ। এ কারণে ইঁদুর দিয়ে মাইন অপসারণের কাজ করা হচ্ছে।

আর এ লক্ষ্যে দেশটিতে তানজানিয়া থেকে আমদানি করা হচ্ছে ইঁদুর। তানজানিয়া ইঁদুরের ঘ্রাণশক্তি তীব্র হওয়ায় তাদের মাইন শনাক্তে কাজে লাগানো হচ্ছে। ইঁদুর দিয়ে মাইন অপসারণের বিষয়টি সফল হওয়ায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। ভালো কাজের জন্য দেয়া হয় স্বর্ণপদক।

সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই আরও ২০টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে। কম্বোডিয়ায় নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইঁদুর স্থল মাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys