1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের পর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের বেড়ে যাওয়ার কারণে ৩০ মার্চ নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পর। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে তাই এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে খেলতে চাই না।’

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খেলা হচ্ছে না। এ বিষয়ে আজকে টেকনিক্যাল কমিটি বৈঠক করেছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আগামীকাল চূড়ান্ত ঘোষণা দিবেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ওই বছরের ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। যা এখনও চলমান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys