1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: গত রবিবার (১৪ মার্চ ২০২১) ইসলামিক ফাউন্ডেশন-এর সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রোজা রেখে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভাঙবে না কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই বলে আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো: নূরুল ইসলাম পিএইচডি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় পবিত্র রমযান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করেনা, সেহেতু রমযান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবেনা। উল্লেখ্য যে, এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একইরূপ মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys