1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রোববার থেকে হজ শুরু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম রোববার থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বৈশ্বিক করোনা মহামারি সৌদি কর্তৃপক্ষকে এ হজ আয়োজনের আকার কমাতে বাধ্য করার পর থেকে এটিই হবে সবচেয়ে বড় হজ আয়োজন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯,২৬,০০০ এরও বেশি মুসলমান হজ পালন করেছেন। এর আগের বছর প্রায় ৫৯,০০০ জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছেন।

এবারের হজে কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। তাই আগের দুই বছরের তুলনায় উপস্থিতি অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন এবং সামর্থ্যবানদের অবশ্যই জীবনে একবার এ হজ পালনের বিধান রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys