1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মেঘ কাটলেই বাড়বে শীত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: অগ্রহায়ণের শুরুতে হঠাৎ করেই দেশে বাড়তে শুরু করেছে শীতের দাপট। পঞ্জিকার পাতায় শীত আসতে আরো সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এরই মধ্যে শীতের আমেজ বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রাও। উত্তরে তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে।

সাগরে নিম্নচাপ, ভোরের কুয়াশা, হিমেল হাওয়া, সকালের মিষ্টি রোদ এখন প্রকৃতিতে। শীতের আমেজের সঙ্গে শীতের পিঠাপুলি ও সবজি এখন মিলছে রাস্তার মোড়ে-বাজারে। ভিড় বাড়ছে শীত বস্ত্রের পসরায়ও।

গত কয়েকদিন সাগরে ছিল ঘূর্ণিঝড় নিভার। এর প্রভাব বাংলাদেশে পড়েনি। তবে মাঝ অগ্রহায়ণে কয়েকদিন ঊর্ধ্বাকাশে মেঘের আনাগোনা বাড়বে। মেঘ কেটে গেলেই শীত বাড়তে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু অতিক্রম করে গুরুত্বহীন হয়ে পড়েছে। শনিবার থেকে রাতের তাপমাত্রা দুয়েকদিন কমতে পারে। এসময় শীতের অনুভূতি বাড়বে।’

তিনি জানান, ডিসেম্বর-জানুয়ারিতে শীতের তীব্রতা থাকবে। এখন শীতের আমেজ থাকবে অঞ্চল ভেদে। রাজধানীতেও মাঝে মাঝে ঠাণ্ডা অনভূতি বাড়বে। তবে শীত আসবে আরো কিছু দিন পর।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys