1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মায়ের হাসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২০

ইয়ারা যোহারীন

পৃথিবী দেখিনি আগে তোমায় দেখেছি মা
উজার করে দিয়েছো আমায় ভালবাসা ছিল যতটা
তোমারই গর্ভে রক্তে মাংশে আমার বেড়ে উঠা
নিজে না খেয়ে মুখে তুলে দিয়েছো অন্ন
কান্নার রোলে রাগ হওনি একটিবারের জন্য।

পৃথিবী ছেনে হাজির করতে চেয়েছো যখন চেয়েছি যা
বায়না করেছি বুঝিনি জীবনের বাস্তবতা।
সন্তানের সব ত্রুটি নিয়েছো নিজের কাঁধে
সমাজের সাথে যুদ্ধ করে জিতিয়েছো তারে।

সারা পৃথিবী করেছে তোমায় অবহেলা
আর তুমি দেখিয়েছো মুখ হাসি মাখা
সে হাসির পেছনে লুকানো
মেগা সিরিয়ালের গল্প
জীবন মানে সংগ্রাম তা কি কখনো জানতাম?
ইশ! একবার যদি তোমাকে বুঝতাম
বিধাতার অপূর্ব সৃষ্টি মা, শেষ আশ্রয় শান্তিধারা!
ছোট্ট এই ডাকে যেন ভুবন দেয় সাড়া ;

মা ই জীবনের বড় অনুপ্রেরণা
বেষ্ট মটিভেশনাল স্পিকার
হতাশায় পাশে থেকে সান্তনা জানান
সাফল্যে বারে বার মাকে প্রণাম।

জানি এ ভালবাসার হয় না প্রতিদান
অনেক লড়েছো থামো এবার ।
তোমার জন্য সত্যিকারের হাসি আনবো
কথা দিলাম!

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys