বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বন্ধ হলো রাতারগুলের ‘ওয়াচ টাওয়ার’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেটের জলাবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুলের ওয়াচ টাওয়ার নিয়ে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘নড়বড়ে রাতারগুলের ওয়াচ টাওয়ার’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ পর টাওয়ার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যটক আরোহনে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রবিবার দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন্ধ করে দেয়া হয়েছে টাওয়ারে ওঠার প্রবেশ পথ। সেই সাথে প্রত্যেক পর্যটক গাইড ও নৌকার মাঝিদেরও দেয়া হয়েছে বিশেষ সর্তক বার্তা।

তাদের বলে দেয়া হয়েছে, কোন ভাবেই যেন, দর্শনার্থী টাওয়ারে না উঠেন সে বিষয়ে নজর রাখতে। এ তথ্য ‘বাংলাদেশ প্রতিদিন’কে নিশ্চিত করে বিট কর্মকর্তা দায়িত্বে থাকা বন প্রহরী আবদুল ওয়াদুদ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত উপরে উঠার পথে বাঁশ দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে স্টীলের গেট তৈরীর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি প্রস্তুত হলে স্থায়ী ভাবে টাওয়ারে উঠার পথ বন্ধ করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys