1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বনানী কবরস্থানে সমাহিত হবেন রাজিয়া নাসের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েল এমপি’র মাতা শেখ রাজিয়া নাসেরকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ শেষে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া নাসের। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি গত ৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরের স্ত্রী রাজিয়া নাসেরের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রিসভার একাধিক সদস্য শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে রাজিয়া নাসের পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys