মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পেঁয়াজের কেজি ২৫ টাকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: নাটোরের নলডাঙ্গা বাজারে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহ আগে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভারত পেঁয়াজ রফতানির ঘোষণা দেয়ার পরপরই বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (২৯ জানুয়ারি) নলডাঙ্গা হাটে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার নলডাঙ্গা হাটে পেঁয়াজ পাইকারি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা ৩৫ থেকে ৪০ টাকা দরে। গত মঙ্গলবার হাটে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছিল ৭০-৮০ টাকায়।

পেঁয়াজ বিক্রেতারা সোহেল রানা জানান, ভারত থেকে আমদানির সিদ্ধান্তে পেঁয়াজের দাম সর্বোচ্চ ১৫ থেকে ২০ টাকা কমতে পারে বলে ধারণা ছিল আমাদের। কিন্তু দাম এতটা পড়ে যাবে ভাবেননি।

আরেক পেঁয়াজ বিক্রেতা রফিকুল ইসলাম জানান, দাম বেশি হবে ভেবে জমিতে পর্যাপ্ত পরিচর্যা করেছি। চুরির ভয়ে রাতে পাহারা দিয়েছি। এখ আমাদের উৎপাদিত পেঁয়াজের বাজার এত কমে গেলে বিপুল ক্ষতিতে পরতে হবে।

সাধারণ ক্রেতারা অনেক খুশি পেঁয়াজের দাম কমাতে। তারা মনে করছেন, অনেক দিন পরে পেঁয়াজের মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যে এতটা স্বাভাবিক হবে ভাবতেই পারেননি। সারা বছর এমন বাজার নিয়ন্ত্রণের আসা প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys