1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু আগামীকাল থেকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকা-কক্সবাজার রুটে আগামীকাল মঙ্গলবার থেকে বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। প্রায় দুই মাস পর ব্যস্ততম অভ্যন্তরীণ এই রুটটিতে ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও ১ জুন থেকে ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সরকারঘোষিত বিধিনিষেধের আওতায় অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর ২০শে এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে ঢাকা-কক্সবাজার-ঢাকা আকাশপথে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। সেটি আগামীকাল থেকে চালু হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys