1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘কিট শিগগির চীন থেকে আসছে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন বলেছেন, প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে চীন শিগগির একটি ভাড়া করা বিমানে করে ১০ হাজার টেস্টিং কিটস এবং ১০ হাজার প্রটেক্টিভ ইকুপমেন্ট পাঠাবে।

শনিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, চীন ইতোমধ্যেই আমাদের জন্য কিটস তৈরি এবং প্রটেক্টিভ ইকুপমেন্ট তৈরি করেছে। একটি ভাড়া করা বিমানে করে শিগগির এই সব সামগ্রী তারা বাংলাদেশে পাঠাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার প্রাণঘাতি কোভিড-১৯ মোকাবেলায় বিপুল পরিমাণ টেস্টিং কিট এবং প্রটেক্টিভ ইকুপমেন্টসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী পাঠাতে চীনের প্রতি অনুরোধ জানিয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে বিদেশ থেকে দেশে না আসতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্রয়োজনীয় যে কোন বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি কমপক্ষে ৩১ মার্চ পযর্ন্ত বাংলাদেশে না আসতে সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশে না আসতে প্রবাসী বাংলাদেশীদের নিরুৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সকল বাংলাদেশ মিশন প্রধানকে নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, দেশে আসার পর অবশ্যই প্রত্যেককে ১৪ দিনের জন্য সরকারি অথবা নিজস্ব কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ ১০টি দেশ থেকে বাণিজ্যিক ফ্লাইট আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পযর্ন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ সকালে এ বিষয়ে একটি নোটাম জারি করেছে।

আরো পড়ুন : আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন : ওবায়দুল কাদের

এতে বলা হয়েছে, বাংলাদেশে কোভিড -১৯ ছড়িয়ে পড়ায় কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা কোন যাত্রীবাহী বাণিজ্যিক বিমানকে বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে দেয়া হবে না। এর আগে এই ১০টি দেশ করোনা ভাইরাস আতংকে বাংলাদেশ থেকে যাওয়া কোন ফ্লাইট তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।

সরকারি সূত্রে বলা হয়, এই ১০টি দেশের বাইরে যুক্তরাজ্য, ব্যাংকক, চীন এবং হংকং এর সঙ্গে বিমান চলাচল উন্মুক্ত থাকবে। বাংলাদেশ ৩১ মার্চ পযর্ন্ত একমাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে আসা সকল ফ্লাইট বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট কেন এই নিষেধাজ্ঞায় পড়বে না, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমগ্র বিশ্ব বন্ধ করে দিতে পারি না। জরুরী প্রয়োজনে আমাদের কোন নাগরিককে নিয়ে আসার প্রয়োজন হতে পারে। পাশাপাশি তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের জন্য কয়েকটি রুট উন্মুক্ত রয়েছে। বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys