সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

কানাডা প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার হবু স্ত্রী নাম শাম্মা। তিনি কানাডা প্রবাসী।

অপূর্ব জানান, গায়ে হলুদ হয়নি। আগামীকাল রাজধানীর রাজারবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

এবার কানাডা প্রবাসীকে বিয়ে করছেন অপূর্ব

গত বছর নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্বর দ্বিতীয় সংসার ভেঙে যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পোস্টে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys