সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনার উপসর্গ নিয়ে সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনার উপসর্গ (জ্বর-সর্দি-কাশি) নিয়ে দৈনিক সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদুল হাকিম অপু। তিনি পত্রিকাটিতে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সেহরির জন্য ঘুম থেকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায় ছিলেন। আজ (বুধবার) ভোর রাতে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে আইইডিসিআর। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার করোনা ছিল কিনা।

হাবিবুর রহমান বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় রয়েছেন।

এর আগে গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys