1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এখনই শুরু হচ্ছে না ভারত-বাংলাদেশ ফ্লাইট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: আজ (২২ অগাস্ট) থেকে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী বিমান পরিসেবা আবার শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না ৷ কবে হবে, তাও জানা যাচ্ছে না ৷

প্রায় চার মাস ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে ৷ এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে ৷

রবিবারের পাশাপাশি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ভারত-বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক বিমান চলাচলের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না ৷ বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমানসংস্থাও দু’দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল ৷ তা আপাতত হচ্ছে না ৷ এর ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন এখন অপেক্ষা করতে হবে ৷

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys