শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইদানীং মেয়েরা নারী স্বাধীনতা বোঝানোর জন্য সিগারেট শুরু করে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

– প্রভাষ আমিন

আগে ছেলেরা বড় হয়েছে এটা বোঝানোর জন্য, আর ইদানীং মেয়েরা নারী স্বাধীনতা বোঝানোর জন্য সিগারেট শুরু করে। তবে শেষ পর্যন্ত ধূমপানে ক্ষতিই হয় শুধু, সিগারেটের পক্ষে একটিও যুক্তি নেই। স্মার্ট লোকজন ধূমপান করে না। আর সিগারেট বড়ত্ব বা স্বাধীনতার সূচকও নয়। আপনি স্বাধীন কিনা, আপনি বড় হয়েছেন কিনা তা নির্ভর করে আপনার জ্ঞানে, আপনার কর্মে। তবে সিগারেট একটা ছেলের জন্য যতটা ক্ষতিকর, ততটাই একটা মেয়ের জন্য। ছেলেরা প্রকাশ্যে সিগারেট খেতে পারবে, মেয়েরা পারবে না; এ ধারণাতে বড় গলদ আছে। আমি মোটেই প্রকাশ্যে বা গোপনে ধূমপানকে উৎসাহিত করছি না। কিন্তু কেউ যদি সব ক্ষতি জেনেও ধূমপান করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ধূমপায়ী ছেলে না মেয়ে তাতে আমার কিছু যায় আসে না। সামাজিক মুরুব্বীরা আপনারা পারলে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করুন। শুধু নারীদের আটকানোর চেষ্টা করবেন না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys