রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অগ্নিদগ্ধ নান্নুর মৃত্যু রহস্য অনুসন্ধানে ক্র্যাবের কমিটি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দৈনিক যুগান্তরের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনও (ক্র্যাব) সাংবাদিকদের দিয়ে রহস্য অনুসন্ধানে পৃথক কমিটি করেছে। পুলিশের পাশাপাশি ক্রাইম রিপোর্টারদের এই কমিটি কাজ করবে।

গতকাল সোমবার ক্র্যাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সাংবাদিকদের দিয়ে কমিটি গঠন করা হয়। ক্র্যাব নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু জানান, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান তাজকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নান্নুর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, ক্র্যাবের সহ-সভাপতি মোরছালীন বাবলা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল আহসান সিপু, ক্রাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, নিউ এইজের সিনিয়র রিপোর্টার মুক্তাদির রশীদ রোমিও এবং সমকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys