1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

স্টুডেন্ট ভিসার আবেদন নিচ্ছে মার্কিন দূতাবাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মহামারী করোনা সঙ্কটে দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

আবেদনকারীদের কাছ থেকে সীমিত আকারে আবেদনপত্র গ্রহণ ও সাক্ষাৎকারের জন্য সময় দেওয়া শুরু হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনকারীদের বলা হয়েছে, আবেদনকারীদের http://ow.ly/lq4V50CjmPS, ওয়েবসাইটে লগইন করে এবং অনলাইনে তাদের প্রোফাইল আপডেট/হালনাগাদ করতে হবে। সংশ্লিষ্ট ভিসা ফি প্রদানের পরে অনলাইন সাক্ষাৎকারের সময় নিতে হবে।

জমা দেওয়া আবেদন ফি (এমআরভি) নিয়মিত ভিসা সেবা কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত বৈধ থাকবে এবং এই আবেদন ফি ব্যবহার করে আগামি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের জন্য সময় নেওয়া যাবে।

করোনাভাইরাসের কারণে দূতাবাসের প্রাত্যহিক কর্মতালিকায় সাক্ষাৎকারের সংখ্যা সীমিত থাকবে। তাই ভিসা প্রসেস করার সময় ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস। আবেদনকারীদের ভিসা প্রসেসের সময় মনে রেখে ভিসার আবেদন ও ভ্রমণের তারিখ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার বিস্তারিত http://ow.ly/9fhO50CjmPR এ জানা যাবে।

ইউনেসকোর তথ্য অনুযায়ী, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় ৭০ থেকে ৯০ হাজার শিক্ষার্থী দেশের বাইরে যান। এর বড় একটি অংশ যান যুক্তরাষ্ট্রে।

কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে ভিসা দেওয়া বন্ধ থাকায় প্রস্তুতি পর্যায়ে থাকা অনেক শিক্ষার্থী বিপাকে পড়েন। বিষয়টি নিয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন বিগান অক্টোবরে বাংলাদেশ সফরে এলে তার কাছেও বিষয়টি তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন, তারা একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া চালিয়ে গেলে সাক্ষাত্কার ছাড়াই স্টুডেন্ট ভিসা নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys