মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

সুনামগঞ্জে বই উৎসব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সুনামগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে জেলায় একযোগে পালন করা হচ্ছে এ উৎসব। বছরের প্রথম দিনেই সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই।

বুধবার সকালে সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাগ শহরের কালীবাড়ী সরকারি প্রথিমিক বিদ্যালয় এ বউ উৎসবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

অপরদিকে সকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। সেখানে তিনি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। পরে তিনি সরকারি এসসি, বিয়াম ও মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইচএমপি হাই স্কুলের বই উৎসবে যোগ দেন।

এসময় জেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে এ বছর তিন শ্রেণিতে বই বিতরণ করা হয়েছে। প্রাক প্রাথমিকে ৬৮ হাজার ১৮০টি বই (একটি খাতা ও একটি অনুশীলন বই), ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৩২ সেট বই, মাধ্যমিকে ৩৩ লাখ ৫০ হাজার ৯৪৭টি বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys