1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মেঘনায় ভারতীয় জাহাজডুবি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে।

মঙ্গলবার সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এই জাহাজটি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ১৪ নাবিককে উদ্ধার করেছে।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে পাঁচ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে।

জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র ¯্রােতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিড়ে পাশের অন্য দুটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানান লুৎফর রহমান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys