সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

মিশরে করোনা আক্রান্ত হওয়ায় স্ত্রীকে পাঁচতলা থেকে ফেলে দিলেন স্বামী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হওয়ায় মিশরীয় এক ব্যক্তি স্ত্রীকে পাঁচতলা থেকে ফেলে দিয়েছেন। বহুতল থেকে পড়ে আহত হওয়া ২৫ বছর বয়সী ওই তরুণীকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে কারাগারে পাঠানো হয়। গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওই স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্ত্রীর জবানবন্দি নেওয়ার পর স্বামীর বিচার কাজ শুরু হবে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছে, স্ত্রীর সঙ্গে তার প্রায়ই দাম্পত্য কলহ চলত। এমনকি তারা পৃথক হওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যেই তিনি জানতে পারেন, স্ত্রী করোনায় আক্রান্ত। এ নিয়ে আবার কলহ হলে তাকে (স্ত্রী) পাঁচ তলা থেকে ফেলে দেন তিনি।

অভিযুক্ত বলেন, আমি করোনায় আক্রান্ত হওয়ার ভয় পেয়ে গিয়েছিলাম। পরপর তিনবার টেস্ট করলেও তার পজিটিভ আসে। আমি তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সে এটি প্রত্যাখ্যান করে। পরে তাকে ফেলে দেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys