শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

‘নিখোঁজ’ হওয়ায় ৩ দিন পর ঢাবি অধ্যাপকের লাশ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের লাশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিনদিন আগে নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে নতুন বাড়ির নির্মাণের কাজ করছিলেন।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys