1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

নরেন্দ্র মোদির বাংলাদেশে আসতে কোনো অসুবিধা নেই: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসতে কোনো অসুবিধা নেই।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ম জাতীয় এসএমই মেলা-২০২০ উপলক্ষে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ করোনাঝুঁকি রয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশে করোনা আক্রান্তের হার কম। আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশে এই ভাইরাসে আক্রান্ত নেই কেউ এখন পর্যন্ত। তবে এজন্য হাত গুটিয়ে বসে নেই সরকার। করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

করোনা মোকাবেলায় সরকারের করণীয় নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেসব দেশকে আমরা অন অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছি।

এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করেছি অন্য দেশ থেকে বাংলাদেশে যারা আসবে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। বিভিন্ন দেশকে আমরা আরো অনুরোধ করেছি যে, যারা বাংলাদেশে আসবেন তারা অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys