1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দেশে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালি প্রবাসীর মেয়ের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

দেশে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসীর মেয়ের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেল ইতালি প্রবাসী হাবিল খানের শিশু কন্যা ইমারা (৪)।

বাণিজ্যিক নগরী মিলানোতে ব্যবসায়ী হাবিল খান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন।

তিনি সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি মিলান, লোম্বার্দিয়ার সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি পরিবার নিয়ে কুমিল্লায় নিজ গ্রামে বেড়াতে যান।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তার মেয়ে পানিতে ডুবে মারা যায় বলে নিশ্চিত করেছেন একই এলাকার ইতালি প্রবাসী দেশপ্রিয় নিউজ নামে একটি সংবাদমাধ্যমের সম্পাদক সোহেল মজুমদার শিপন।

এ ব্যাপারে মিলানে বসবাসরত লম্বারদিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন হাওলাদার জানান, গত ২০ নভেম্বার মিলান থেকে সপরিবারে দেশের বাড়ি কুমিল্লায় যান তারা।

বৃহস্পতিবার কুমিল্লার আদর্শ সদর উপরজেলা নিজ গ্রাম বাড়াইপুরে খেলার এক ফাঁকে সবার অগোচরে পুকুরে পড়ে গেলে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পানিতে তার লাশ ভেসে উঠে।

ঘটনার দিন নিহত ইমারার বাবা বাড়িতে ছিলেন না। নিহতের সাত বছরের এক বড় ভাই আছে।

ইমারার অকাল মৃত্যুতে মিলানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসেছে। একইসঙ্গে দেশের বাড়িতেও চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys