1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে করোনায় মোট ২০ জনের মৃত্যু ও ২১৮ জন আক্রান্ত হলেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩ ও নারী ২১ জন। এসময় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ২০ জনের বয়স ২১ থেকে ৪০, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ ও ৩৭ জন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ জন।

সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।

ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys