রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ঢাকার রানওয়েতেও ট্রাফিক জ্যাম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: একসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট ওঠানামার শিডিউল থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে রোববার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তীব্র ট্রাফিক জ্যাম দেখা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই জ্যামের কারণে ঢাকায় আসা প্রতিটি ফ্লাইটকে অবতরণের জন্য ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত আকাশে অপেক্ষা করতে হয়েছে।

সূত্র জানায়, রোববার বিকেলে কাতারের দোহা থেকে ঢাকায় আসে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ প্লেনটি। বিকেল ৪টা ১৮ মিনিটে অবতরণের প্রস্তুতি নেওয়া প্লেনটি দীর্ঘ ৩০ মিনিট আকাশে অপেক্ষার পর অবতরণের সুযোগ পায়।

চট্টগ্রাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৬ ফ্লাইটটি বিকেল ৪টা ২০ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু রানওয়েতে জ্যাম থাকায় প্লেনটিকে ২১ মিনিট আকাশে অপেক্ষা করতে হয়।

এছাড়া রাজশাহী থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস-১৬৮) একটি প্লেনকে ল্যান্ড করার জন্য ২২ মিনিট অপেক্ষা করতে হয়। বিকেল ৪টা ২৭ মিনিটে অবতরণের কথা থাকা প্লেনটি নামার সুযোগ পেয়েছে বিকেল ৪টা ৪৯ মিনিটে।

ভারতের চেন্নাই থেকে আসা একটি ফ্লাইটকেও অবতরণের অপেক্ষায় আকাশে বেশকিছু সময় চক্কর দিতে হয় বলে জানা গেছে।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ২৭টি ফ্লাইট উড্ডয়ন করে। এই সময়ের মধ্যে ৩০টি ফ্লাইট অবতরণের কথা ছিল।

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে দু-একটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হলেই (ডিলে হলে) এমন সমস্যা দেখা যায়। এ কারণে কিছু ফ্লাইটকে আকাশে ‘হোল্ড’ করতে বলা হয়। এমন পরিস্থিতি প্রায়ই দেখা যায়, তবে নিয়মিত নয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys