বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানচাপায় ঢাবির দুই শিক্ষার্থীসহ নিহত ৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তারা হলেন-চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)।

নিহত অপর শিক্ষার্থী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইন্জিনিয়ারিংয়ে ছাত্র তানজিলুর রহমান (১৯)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে। বাবার নাম আব্দুল হাকিম। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা গেছেন বলে খবর পেয়েছি। পুলিশ দুর্ঘটনায় পতিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys